আমার বয়স ২৭ বছর। আমি ফ্রিল্যান্সিং কাজের সাথে যুক্ত আছি। আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি। বর্তমানে আমার কিছু সমস্যা হচ্ছে। কারো সাথে আমি ঠিকমতো কথা বলতে পারি না। কথা বলতে গেলে আমার কথা জড়িয়ে আসে, মনে হয় সবাই হয়তো আমার কথা শুনে হাসবে। এজন্য আমি সব ধরনের সামাজিক অনুষ্ঠান বিয়ে,জন্মদিনের অনুষ্ঠান কোনো কিছুতেই যাই না। আমার বন্ধু-বান্ধবের সংখ্যাও কম। তাছাড়া বাইরে কোথাও কথা বলতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, খুব অস্বস্তি বোধ করি। আমার পরিবার আমার বিয়ের কথা ভাবছে কিন্তু আমি খুবই ভয়ে আছি। সবাই আমাকে সুন্দর বলে তবুও আমার মনে হয় আমার চেহারায় খুঁত আছে। এসব কারণে আমি কোনো মেয়ে দেখতেও ভয় পাচ্ছি। মনে হয় কোনো মেয়েই হয়তো আমাকে পছন্দ করবে না, রিজেক্ট করবে। এই সমস্যা থেকে কিভাবে মুক্ত হব জানালে উপকৃত হব।
রায়হান, ঢাকা।