আপনার সমাধান পেতে
প্রশ্ন করুন অভিজ্ঞ ডাক্তারদের কাজে
আমার কোন কিছু খেয়াল থাকে না! November 12, 2020
0 Answeredআমার নাম ছাইম আহাম্মেদ। আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র। আমার সমস্যাটি হচ্ছে, আমি কিছুই মনে রাখতে পারি নাহ। ধরুন, এখন ১০ মিনিট পড়লাম কিন্তু একটু পরেই তা আর খেয়াল থাকে না। কোন কিছু করলে মনে থাকে না। কোন এক জায়গায় কিছু রাখলে, কোথায় রাখছি তা খেয়াল থাকে না। হ্যাঁ, আমি প্রচুর টেনশনে ভুগি। কারন, আমার উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি, ওজন ৪৯ কেজি ও বয়স ২৩ বছর। কোন কাজ করি নাহ, আমার শারিরিক গঠনও তেমন নেই। এখন আমি কি করলে এসব থেকে মুক্তি পাবো। আমি আপনাদের কাছে সু-পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।
মৃত্যুভয় কাজ করে এবং সারাক্ষণ কল্পনার ভেতর ডুবে থাকি November 12, 2020
0 Answered: আমি কুমিল্লা থেকে মোঃ বেলাল হোসেন বলছি। আমি যেকোনো কিছু কল্পনা করতে ভালোবাসি, কল্পনার ভেতরই ডুবে থাকি সারাক্ষণ। মাথায় নানা রকম চিন্তা আসে যে কোনো কাজের সময় বা নামাজের সময় ও নানা রকম চিন্তা আসে। এবং এটা নিয়েই ভাবতে থাকি এটা চাইলেও আমি মাথা থেকে সরাতে পারি না।আমার কিছুদিন ধরে মাথায় এটা চিন্তা আসছিল যে আমি মারা গেলে কি হবে, আমি কিভাবে মারা যাবো। সারাক্ষণ মাথায় এসব ঘুরতো এবং হঠাৎ করে একদিন কেমন যেনো মনের ভেতর মৃত্যুভয় আসে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায় এবং পুরো শরীরটা ঝিমঝিম করতে থাকে। আমার কাছে মনে হয় এই বুঝি আমি মারা যাবো এবং শরীর ঘামতে থাকে। এখন আমার মাঝেমধ্যে ই এরকম মনে হয় এই বুঝি আমি মারা যাবো, কিন্তু আগের থেকে ভয়টা কম। শরীরে কোনো সমস্যা হয় না কিন্তু মনের ভিতর ভয় কাজ করে। রাতে ঘুমানোর সময় আমার সমস্যাটা বেশি হয়। এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি, অল্প কিছুতেই আমি এখন ভয় পেয়ে যাই। এখন আমার কি করা উচিত?
কারো সাথে ঠিকমতো কথা বলতে পারি না November 12, 2020
0 Answeredআমার বয়স ২৭ বছর। আমি ফ্রিল্যান্সিং কাজের সাথে যুক্ত আছি। আমি খুবই কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি। বর্তমানে আমার কিছু সমস্যা হচ্ছে। কারো সাথে আমি ঠিকমতো কথা বলতে পারি না। কথা বলতে গেলে আমার কথা জড়িয়ে আসে, মনে হয় সবাই হয়তো আমার কথা শুনে হাসবে। এজন্য আমি সব ধরনের সামাজিক অনুষ্ঠান বিয়ে,জন্মদিনের অনুষ্ঠান কোনো কিছুতেই যাই না। আমার বন্ধু-বান্ধবের সংখ্যাও কম। তাছাড়া বাইরে কোথাও কথা বলতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, খুব অস্বস্তি বোধ করি। আমার পরিবার আমার বিয়ের কথা ভাবছে কিন্তু আমি খুবই ভয়ে আছি। সবাই আমাকে সুন্দর বলে তবুও আমার মনে হয় আমার চেহারায় খুঁত আছে। এসব কারণে আমি কোনো মেয়ে দেখতেও ভয় পাচ্ছি। মনে হয় কোনো মেয়েই হয়তো আমাকে পছন্দ করবে না, রিজেক্ট করবে। এই সমস্যা থেকে কিভাবে মুক্ত হব জানালে উপকৃত হব। রায়হান, ঢাকা।
আমি নেশা থেকে মুক্ত থাকতে চাই November 12, 2020
1 Answeredআমার বয়স ২৯ বছর। প্রায় আট-নয় বছর যাবৎ আমি বিভিন্ন ধরনের নেশা গ্রহন করছি। আমি নেশা থেকে মুক্ত থাকতে চাই। বেশ কয়েকবার চেষ্টা করেও নেশা ছাড়তে পারিনি। এ বিষয়ে আপনাদের পরামর্শ চাই। আমার চিকিৎসা হয়েছে মাদক ছাড়ার জন্য, সেখান থেকে আমি সুস্থ হয়ে এসেও এবার শুধু মানসিক দুর্বলতার জন্য আবার নেশা ধরেছি । – মুন, নারায়নগঞ্জ।
আপনি বিষণ্ণতা রোগে ভুগছেন November 12, 2020
0 Answeredআমার বয়স ২৫ বছর। আমার বয়স যখন ১৮ তখন আমার উচ্চ রক্তচাপ ধরা পড়ে, আজ পর্যন্ত আমি এই সমস্যায় ভুগছি। গত দুই বছর থেকে আরও কিছু মানসিক সমস্যায় আমি জর্জরিত। অহেতুক টেনশন, শারীরিক ছোট সমস্যাকে বড় করে দেখা, ঘর থেকে বাইরে বের হতে মন চায় না। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, ভয়ভীতি, খিঁচুনি, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, একই চিন্তা বারবার করা, গড়িতে করে কোথাও গেলো অস্থিরতা আরো বেড়ে যায় এবং কিছুক্ষণ পর আপনা আপনি ঠিক হয়ে যায়। মসজিদে জামাতে নামায পড়তে পারি না ভয় করে, বাড়ির বাইরে যেতে ভয় করে, এখন আমি কি করতে পারি দয়াকরে বলবেন, আমি গত ৫ বছর যাবত ঔষুধ খাচ্ছি, এখনও চলছে। indever 10, cardon 50, sentix 0.5 কিন্তু কোনো উপকার পাচ্ছি না। প্লিজ আমাকে সহযোগিতা করুন।
আমার অল্পতেই খুব রাগ হয় October 17, 2020
0 Answeredআমি জান্নাত। আমার বয়স ২৮ বছর। আমার অল্পতেই খুব রাগ হয় এবং খুব মাথা ব্যথা করে যা আমি কোন ভাবে নিতে পারি না এইজন্য আমার স্বামীর সাথেও খুব ঝগড়া হয় মাঝে মাঝে মনে হয় নিজেকে শেষ করে ফেলি। আমি জানতে চাই কিভাবে আমি আমাকে বদলাতে পারি?
My stool smells extremely foul, almost rancid. What could be wrong? September 12, 2019
10 AnsweredExcepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborume Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.
Symptoms of indigestion September 12, 2019
12 AnsweredExcepteur sint occaecat cupidatat non proident, sunt in culpa qui officia deserunt mollit anim id est laborume Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.